আজ (সোমবার, ২২ জুন) সকালে দারিয়াপুর প্রসেস মিলের সামনের আমবাগানে একটি গাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রহিম খাঁ পাবনার আমিনপুর থানার টাংবাড়ি গ্রামের মৃত আবু খাঁর ছেলে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।’





