ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক | ছবি: সংগৃহীত
0

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। আজ (সোমবার, ২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক।

এরআগে, বেলা ১১টায় মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশ গ্রাহক। সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন। এসময় সাত দাবিতে আয়োজিত এ কর্মসূচি থেকে ব্যাংকটির শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দেন গ্রাহকরা।

ফোরামের সভাপতি বলেন, ‘বিগত সময়ে নিয়মবহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছিল কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ছিলো, তাদের যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়।’

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

জেআর