হাসপাতাল চালু ও অ্যাকাডেমিক কার্যক্রমের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি : এখন টিভি
0

হাসপাতাল চালু, অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দ্বিতীয় দিন মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ (সোমবার, ২২ জুন) সকালে শিক্ষার্থীরা প্রথমে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রধান ফটক তালাবদ্ধ করেন পরে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-মদনপুর পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, মো. শাহপরান, শামসিয়া তাব্বাসুম মাইসা প্রমুখ।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, সব দাবি নিয়ে আমরা গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করার পর থেকে বার বার আশ্বাস পেয়েছি। তবুও এখন পর্যন্ত হাসপাতাল চালু হচ্ছে না। অ্যাকাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে। দ্রুত দাবিগুলো মেনে নেয়ার কথা জানান তারা।

এফএস