হাসনাত বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়ায় যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে অপমানিত হতে হয়েছে। শুধু ব্যক্তিবিশেষ নয়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে।’
এদিকে, বিএনপি ঢালাওভাবে মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন তিনি। অভ্যুত্থানের দুই বছর চার মাস পার হলেও এখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট না হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।





