
রাজশাহীতে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু; হাসপাতালে ভর্তি ১৩
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৩ জন শিশু ভর্তি হয়েছে। আজ (বুধবার, ৫ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

মানিকগঞ্জে র্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৪, সিপিসি-৩ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আল মাসুদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে।

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ (সোমবার, ২৭ এপ্রিল)। সরকারপ্রধানকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলাশী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্যতা যাচাই চলছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৩৪ জেলায় এখন পর্যন্ত ৩৭টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন এমপি নাসের
মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। আজ (সোমবার, ১৩ এপ্রিল ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে দেয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেই শিশু আইসিইউ, বিপাকে অভিভাবকরা
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ না থাকায় বিপাকে পড়েছেন রোগীর অবিভাবকরা। এ কারণে ঢাকায় পাঠানো হচ্ছে ক্রিটিক্যাল রোগিদের।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক কাউন্সিলর
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে নতুন আরও ২৫ জন শিশু। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন প্রাপ্ত বয়স্ক রোগী। আজ (শনিবার, ৪ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি আছে ১৪৯ জন আর চিকিৎসা নিয়ে ফিরেছে ৩ জন শিশু।

সংকটে ধুঁকছে মেডিকেল কলেজগুলো; নতুন প্রতিষ্ঠান স্থাপন যুক্তিসঙ্গত?
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো ধুঁকছে নানা সংকটে। দক্ষ শিক্ষক, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এসব মেডিকেল কলেজের। এমন পরিস্থিতিতে নতুন মেডিকেল কলেজ স্থাপনে প্রতিশ্রুতি দিচ্ছেন জনপ্রতিনিধিরা। তবে মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা।

দেশে আর কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
দেশে নতুন করে আর কোনো মেডিকেল কলেজ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ১ মার্চ) সকালে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগাম শেষে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান
চট্টগ্রাম সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) ক্যাম্পাসের এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।