ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদ এবং মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ (রোববার, ২১ জুন) বিকেলে টাউন হল চত্বর থেকে ময়মনসিংহ- ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙিনারপাড় অতিক্রম করে রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলের আগে আগে টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধ এবং সমাজ থেকে মাদক দূর করতে সবাইকে মাঠে থাকতে হবে। অলিগলিতে দু-চারজন মিছিল করে বিশৃঙ্খলা করতে চায়। এদের প্রতিহত করতে হবে।’

কোনোভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর দোসরদের মাঠে নামতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এএইচ