
পেকুয়ায় গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূ কাজল রেখা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদ এবং মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সারা দেশে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ
সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সহযোগি সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচি পালন করে।

জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করা হয়েছে উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়।

রাঙামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ
রাঙামাটির ফুরমোন পাহাড়ে পর্যটকদের ছিনতাই, হেনস্থা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ ঘটনার জন্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) পিসিসিপি রাঙামাটি জেলা শাখা এ বিক্ষোভ সমাবেশ করে।

ওসমান হাদির ওপর হামলা: সিলেটে এনসিপি ও সহযোগীদের মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ভোলায় ছাত্রজনতার তোপের মুখে ৩ উপদেষ্টা
ভোলা-বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবরুদ্ধ করা হয়।

আ.লীগের কর্মসূচি ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা।

সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটটের শিক্ষার্থীদের বিক্ষোভ-ক্লাস বর্জন
একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটটে পদায়নের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে হাতিয়া অধিবাসীদের অবস্থান
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রাপ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে দ্বীপের বাসিন্দারা। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির ফলে বন্ধ হয়ে যায় সিভিল সার্জন কার্যালয়ের কার্যক্রম।