এসময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ রাজ্যের রাজ্যপাল আর এন রবি, একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এসময় যোগ ব্যায়ামের উপকারিতা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রাচীন ঐতিহ্যের ব্যাপ্তি বর্ণনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো যোগা ফর হেলদি এজিং। অর্থাৎ, বার্ধক্যকেও সুন্দর, স্বাস্থ্যবান করে তুলতে পারে যোগ ব্যায়াম।’ আন্তর্জাতিক স্তরে যোগ ব্যায়াম পৌঁছে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





