আজ (বৃহস্পতিবার, ১৮জুন) সন্ধ্যায় জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার সুফি উল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
এসময় পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে হত্যাকাণ্ডের প্রধান আসামি মনিরুল ইসলাম তোতার বসত ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভালবার একটি দেশিয় পাইপগান, একটি লোহার তৈরি বন্দুক ও একটি কাঠের তৈরি বন্দুক, ৩৪ রাউন্ড গুলিসহ দেশিয় অস্ত্র উদ্ধার হয়।’
আরও পড়ুন:
আটককৃতরা হলেন— পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫), সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম, একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত আব্বাস আলী খানের ছেলে খলিলুর রহমান এবং একই এলাকার আজাদ সরকার।
এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) রেজিনুর রহমান তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামের নেতৃত্বে এসতাই বেনু রায়, এসআই জাকারিয়া মাসুদ ও এসআই মাহিদুল ইসলাম অভিযানে ছিলেন।




