রিমান্ড
মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে, চাওয়া হতে পারে রিমান্ড

মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে, চাওয়া হতে পারে রিমান্ড

বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই তাকে আদালতে তোলা হবে। চাওয়া হতে পারে রিমান্ড।

রিমান্ড শেষে ভারতের আদালতে ফয়সাল-আলমগীর

রিমান্ড শেষে ভারতের আদালতে ফয়সাল-আলমগীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে আজ (রোববার, ২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তোলা হয়েছে।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর; ১১ আসামি রিমান্ডে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর; ১১ আসামি রিমান্ডে

রাজধানীর উত্তরার ‘উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে’ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

টাঙ্গাইলে ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

টাঙ্গাইলে ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত তেল, ট্রাক, চুরিকৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসককে ৫ দিনের রিমান্ড

যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসককে ৫ দিনের রিমান্ড

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. গোলাম মাহবুব খাঁন। আজ (মঙ্গলবার, ২৭জানুয়ারি) সকালে ইমনকে আদালতে হাজিরের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে গ্রেপ্তার

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জামিন পেলেন ‘জুলাইযোদ্ধা’ সুরভী

জামিন পেলেন ‘জুলাইযোদ্ধা’ সুরভী

চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

খোকন দাস হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৩ আসামিকে দুই দিনের রিমান্ড

খোকন দাস হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৩ আসামিকে দুই দিনের রিমান্ড

শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল (রোববার, ৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

দিপুর পরিবারের পাশে মানবাধিকারকর্মীরা; আইনি সহযোগিতার আশ্বাস

দিপুর পরিবারের পাশে মানবাধিকারকর্মীরা; আইনি সহযোগিতার আশ্বাস

ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু দাসের বাড়িতে মানবাধিকারকর্মীদের একটি প্রতিনিধিদল আসেন। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তার পরিবারের সঙ্গে সংহতি জানাতে তারা আসেন।

হাদিকে হত্যাচেষ্টা: গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনের ৫ দিনের রিমান্ড

হাদিকে হত্যাচেষ্টা: গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনের ৫ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমার ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।