আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাস ওয়ানে ভর্তির জন্য কোচিং করার প্রয়োজন হবে না। তবে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া বা নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধান্য দেয়া হবে।’
এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরি করতে শিক্ষা কারিকুলামের পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি নামে দুটি নতুন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা ও কারিগরি বিষয় যুক্ত হবে।’
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘২০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হওয়া গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০শে জুন। বিজয়ী দলগুলোর জন্য ফিফা কিংবা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’





