ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পশ্চিমা সংবাদমাধ্যম যা প্রচার করছে তার বিপরীতে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ত্যাগের প্রতিশ্রুতি দেবে না। সমঝোতা স্মারকে শুধুমাত্র যুদ্ধের সমাপ্তির পর হরমুজ প্রণালিতে নৌ চলাচলের সুযোগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চুক্তি সই হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। কিন্তু তেহরানের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দিয়ে জানানো হলো যে পূর্ণ যুদ্ধবিরতি ও যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ছাড়া এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ তারা ছাড়বে না।





