
বাহরাইনে সমুদ্রপথে কারফিউ ঘোষণা
বাহরাইন সমুদ্রপথে কারফিউ ঘোষণা করেছে। নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে এএফপি জানায়। সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিদের ইরান-সমর্থন বাড়ায় জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশনের
লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন জানিয়েছে, হুথিদের ইরান-সমর্থন বেড়েছে বলে তারা যে পরিস্থিতি দেখছে, সে কারণে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জাহাজ চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি থেকে তিনটি জাহাজ ফিরিয়ে দেয়ার দাবি ইরানের
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে আজ সকালে ফিরিয়ে দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলে জানিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈরি আবহাওয়ায় ৬ রুটে নৌ-চলাচল বন্ধ
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি বেড়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বৈরি এ আবহাওয়ার কারণে দেশের ছয়টি রুটে নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।