‘হামলা রুখতে’ প্রতিরোধের শক্তি বাড়াচ্ছে তেহরান, মত বিশ্লেষকের

তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার
তেহরান ব্যস্ত সড়কে ইমাম খামেনি ব্যানার | ছবি: সংগৃহীত
0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার সাম্প্রতিক ঘটনাগুলো মূলত আলোচনার টেবিলে নিজেদের আধিপত্য বিস্তারের কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, বর্তমান উত্তেজনা মূলত নিজেদের ‘প্রতিরোধ ক্ষমতা’ পুনরায় প্রমাণের লড়াই। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তেহরান থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, ‘মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এই সংঘাত বাড়িয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তাদের লক্ষ্য হলো তেহরানকে এমন সব শর্তে রাজি করানো, যা আগে তারা মানতে চায়নি।’

অন্যদিকে ইরানের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এর আগে মার্কিন হামলার জবাবে তেহরান যা করেছিল, তা পরবর্তী হামলা ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। তাই ইরান এখন পাল্টা আঘাতের তীব্রতা বাড়াতে পারে। আসলানি একে ‘পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে সংঘাত বাড়ানো’ বা ‘এসকালেটিং টু ডি-এসকালেট’ কৌশল হিসেবে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের সুরক্ষায় ইরানের এই প্রতিরোধ ব্যবস্থা হয়তো আরও কঠোর রূপ নিতে পারে।

এএম