আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ বাজেট পেশ করা হয়।
নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন:
কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে চায় সরকার। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
এ লক্ষ্যে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় ১০ দশমিক ৪ লাখ নারীকে মাসিক ৩০ কেজি চাল দেয়া হচ্ছে; নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ‘কুইক রেসপন্স টিম’ অধিকতর শক্তিশালী করা হচ্ছে; পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হচ্ছে; ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালিত হচ্ছে।




