ঘটনার পরপরই গাড়ির চালককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে।
টেলিভিশনে দেয়া বক্তব্যে নিউক্যাসলের মেয়র গ্যাভিন মরিস জানান, এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের মধ্যে শিশুও রয়েছে।





