স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলা শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।




