রাজধানী মুজাফফারাবাদসহ অন্যান্য জায়গার রাস্তাঘাটগুলো ছিল জনশূন্য। রাস্তায় টহল ছিল পুলিশের গাড়ির। গেল রোববার রাতে রাওয়ালকোট শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়।
আরও পড়ুন:
এর জেরে ব্যাপক দমন অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে দোকানপাট, বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাশ্মীরি সরকারি কর্তৃপক্ষ।




