বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ বলেন, ‘দুপুর ১টার দিকে পাঠদান চলাকালে জাকিয়া নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ পেটব্যথা, পায়ে ঝিনঝিন অনুভূতি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও ৯ শিক্ষার্থী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।’
অসুস্থ ১০ শিক্ষার্থীর সবাই মেয়ে বলে জানান প্রধান শিক্ষক।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের সবাই শঙ্কামুক্ত রয়েছে।
আরও পড়ুন:
কলাপাড়া হাসপাতালের মেডিকেল কর্মকর্তা পলি সাহা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা সবাই মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।’
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের উপসর্গ নিয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। ওই ঘটনার পর আবারও একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।





