পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দু’জন নিহত

স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি | ছবি: এখন টিভি
0

পাবনার শহরে হোসেন আলী (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ (সোমবার, ৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত মইনুদ্দি খার ছেলে হোসেন আলী (৫৩) এবং নিহত মনিরুল ইসলাম সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফের ছেলে সে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে রাখতে গিয়েছিলেন হোসেন আলী। কিন্তু আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।

আরও পড়ুন:

অপরদিকে পাশের পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুল নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির মধ্যে মনিরুলকে রাকিব ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহতদের মধ্যে হোসেন আলী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আর মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। মনিরুলের ঘটনায় রাকিবকে আটক করা হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএস