আজ (সোমবার, ৮ জুন) বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে তল্লাশি চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান ও চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজন লোকজন এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামেন একটি চেক পোস্ট বসানো হয়।
এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুত এক যুবক যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি চালিয়ে তিনিটি পিস্তল পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





