সরদার সাখাওয়াত হোসেন জানান, আগামীকাল (মঙ্গলবার, ৮ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেছেন, অন্তরবর্তী সরকারের সময়ে ঠিকমতো টিকা দেয়া হয়নি এটা সত্য। তবে পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার টিকা কার্যক্রম চালিয়ে হামকে নির্মূল করতে চায়।
এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে গতকাল (রোববার, ৬ জুন) আরও ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না- এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল।





