সরদার মো. সাখাওয়াত হোসেন
১৬২ কোটিতে ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৬২ কোটিতে ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়ন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, ই-হেলথ কার্ড, দ্রুত ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগসহ একগুচ্ছ মেগা প্রকল্প ও সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯৪০৯ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এ খাতে বাজেট বরাদ্দ জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসময় তিনি আরও বলেন, ‘খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ১৬২ কোটি টাকার পাইলট প্রকল্পের আওতায় ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।’

জন্মনিয়ন্ত্রণ উপকরণ সংকট: মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি

জন্মনিয়ন্ত্রণ উপকরণ সংকট: মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি

পরামর্শ মিললেও পাওয়া যায় না জন্মনিয়ন্ত্রণ উপকরণ- মাঠপর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। দুই বছরে পাঁচ ধরনের জন্মনিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় ৮৪ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে রাশ টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস, কয়েকমাসের মধ্যেই ফিরবে গতি।

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতেই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতেই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত হাসপাতাল বন্ধ নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালীতে ঝটিকা সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে রোগীদের চিকিৎসাসেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ নির্দেশনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করে হাসপাতালে বাইরে থাকা লোকজন। বহিরাগতদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী।

ছয় শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

ছয় শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া প্যাথলজি নয়, বরং হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ৭ জুন) এ কথা জানিয়েছেন মন্ত্রী।

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে।

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ৩০ মে) রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।