লেবাননে ইসরাইলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেলসহ নিহত ১২

লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

লেবাননে ইসরাইলি হামলায় এক ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপটেনসহ ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

লেবাননের সেনাবাহিনীর তথ্যমতে, খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানের ওপর ইসরাইলি হামলায় জেনারেল, ক্যাপ্টেন ও এক সৈনিক নিহত হয়েছেন। তবে ইসরাইলি বাহিনী বলছে, শনিবারের হামলাটি একটি যুদ্ধক্ষেত্রে চালানো হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এ হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে নিন্দা করেছেন। লেবাননের পক্ষ থেকে আরও বলা হয়, ইসরাইলিদের এসব আগ্রাসনের একটিই উদ্দেশ্য। আর তা হলো- একটি সমাধানে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়া।

এর আগে, মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার কয়েকদিন পর দুই দেশ শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

জেআর