স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এটি ধসে পড়ে। এতে ট্রাকের হেলপার আহত হয়েছেন বলে জানা যায়।
ব্রিজ ভেঙে যাওয়ায় ধোবাউড়া উপজেলার সাথে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জরুরি সেবা, পণ্য পরিবহনসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এ ব্রিজটি ঝুকিপূর্ণ ঘোষণা করা হলেও তা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 hold placards-320x167.webp)



