ক্ষেপণাস্ত্র হামলার পর ফের ইরানি ড্রোন ভূপাতিতের দাবি সেন্টকমের

ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী
ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনসংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (শনিবার, ৬ জুন) এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘আজ আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’  ড্রোন ভূপাতিত করেছে।’

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইরানের আগ্রাসন প্রতিহত করার জন্য’ তারা প্রস্তুত অবস্থায় রয়েছে। এই ঘটনার আগের দিন শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের আরও চারটি ‘অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করেছিল।

এএম