ইরান ফুটবল দলকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

ইরান ফুটবল দল
ইরান ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

যুদ্ধের মধ্যেই ফিফা বিশ্বকাপে ইরানের ফুটবল দলকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র। নানা অনিশ্চয়তা কাটিয়ে খেলা শুরুর ১০ দিন আগে এ ঘোষণা দেয় হোয়াইট হাউজ। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক গতকাল (শুক্রবার, ৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন।

এতে বিশ্বকাপে অংশ নিতে ইরানের ফুটবলারদের আর কোনো বাধা থাকলো না। যদিও ইরান ফেডারেশনের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি।

আরও পড়ুন:

তবে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের কারিগরি ও প্রশাসনিক বিভাগের কয়েক জন সদস্য এখনও মার্কিন ভিসা পাননি। তাই তাদের যুক্তরাষ্ট্র সফর এখনও রয়েছে অনিশ্চয়তার মধ্যে। আগামী ১৫ জুন লস এঞ্জেলস প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান।

ইএ