প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বকাপের ফেভারিট ফ্রান্স ও স্পেন

স্পেন ম্যাচের একটি চিত্র
স্পেন ম্যাচের একটি চিত্র | ছবি: আল জাজিরা
0

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বকাপের দুই অন্যতম ফেভারিট দল ফ্রান্স ও স্পেন। আইভোরিকোস্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছে গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

ফ্রান্স ও আইভোরিকোস্টের ম্যাচে বিশ্রামে ছিলেন সদ্য চ্যাম্পিয়নস লিগ জেতা উসমান দেম্বেলে ও ডিসারে ডুয়ে। প্রথমার্ধে অবশ্য ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

তবে বিরতির পর ছন্দপতন হয় দিদেয়ের দেশমের শিষ্যদের। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে আইভোরিকোস্টকে সমতায় ফেরান ফরাসী তারকা ডুয়েরই আপন ভাই গুয়েলা ডুয়ে।

আরও পড়ুন:

এরপর ম্যাচের ৮৪ মিনিটে আমাদ দিয়ালো গোল করলে লিড নেয় সফরকারীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আইভোরিকোস্ট।

অন্যদিকে ইনজুরির কারণে প্রীতি ম্যাচে মাঠে নামেননি স্পেনের লামিন ইয়ামাল, ফার্মিন লোপেজরা। ম্যাচের ১৬ মিনিটে ফেরান তোরেসের গোলে লিড নেয় স্পেন।

তবে লিড ধরে রাখতে পারেন স্বাগতিকরা। ম্যাচের ২৭ মিনিটে মার্চাস দোস্কি গোল করলে সমতায় ফেরে ইরাক। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে উভয় দল।

এসএস