বিশ্বকাপে স্কটল্যান্ড সমর্থকের অদ্ভুত কাণ্ড!

ফিফা ফুটবল বিশ্বকাপ

স্কটল্যান্ড সমর্থক ফার্গুসন
স্কটল্যান্ড সমর্থক ফার্গুসন | ছবি: সংগৃহীত
0

প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা কত কিছুই না করেন। তবে স্কটল্যান্ডের এক ফুটবল সমর্থক যা করছেন, তা রীতিমতো অবিশ্বাস্য। বিশ্বকাপে নিজের দেশের দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলেছেন তিনি। ফেব্রুয়ারির শুরুতে যাত্রা শুরু করা ফার্গুসন প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ মাইল হাঁটছেন।

গায়ে ঐতিহ্যবাহী স্কটিশ কিল্ট, মুখভর্তি দাড়ি। দেখতে যেন সিনেমার ফরেস্ট গাম্প। তবে এটি কোনো চলচ্চিত্র নয়, বাস্তবের এক অসাধারণ যাত্রা।

স্কটল্যান্ডের ২২ বছর বয়সি ফুটবলভক্ত ক্রেইগ ফার্গুসন পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এক উপকূল থেকে আরেক উপকূলে। লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টন পর্যন্ত তিন হাজার মাইলেরও বেশি পথ হেঁটে যাওয়ার লক্ষ্য তার।

আরও পড়ুন

শুধু প্রিয় দলকে সমর্থন করতেই নয়, পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিও এই যাত্রার অন্যতম উদ্দেশ্য। ফেব্রুয়ারির শুরুতে যাত্রা শুরু করা ফার্গুসন প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ মাইল হাঁটছেন। পায়ের ফোসকা আর শারীরিক ক্লান্তিকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন তিনি।

এরমধ্যেই তার এ উদ্যোগে তিন লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। লক্ষ্য এক মিলিয়ন পাউন্ড। ফার্গুসনের ভাষায়, পুরুষদের মানসিক স্বাস্থ্য এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তাই এ বার্তাটি যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ততই সফল হবে তার মিশন।

আগামী ১৩ জুন বোস্টনে বিশ্বকাপে হাইতির বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে তার দীর্ঘ পদযাত্রা। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নিজের দলকে মাঠে বসে দেখার অপেক্ষায় এই পাড় সমর্থক।

জেআর