ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টারের মালিকদের সাথে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা (বেড) ফাঁকা রাখা হবে। পাশাপাশি পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় পাবে রোগীরা। সেই সঙ্গে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। তবে খাবার ও ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে।’

তিনি বলেন, ‘মশার লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করা হবে। এখন পর্যন্ত চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটা একটা জাতীয় সমস্যা এটা মোকাবিলায় শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।’

আরও পড়ুন:

ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার (৬ জুন) থেকে সারা দেশে তিন মাসের সচেতনতা কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, সঠিকভাবে যেন এ রোগের চিকিৎসা দিতে পারেন, এজন্য চিকিৎসকদের ডেঙ্গু প্রোটোকলের ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

একইসঙ্গে সিটি করপোরেশন এলাকার প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে মশার প্রজনন যেন না হয়, সে বিষয়ে করপোরেশনের পক্ষ থেকে কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসএইচ