রোমানিয়ায় ১০ তলা আবাসিক ভবনে ড্রোন হামলা, আহত ২

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
0

ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় ১০ তলা আবাসিক ভবনে ড্রোন হামলার হয়েছে। এতে আহত হয়েছেন ২ জন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় গালাতি শহরের ঘটনা এটি।

বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। তবে ড্রোনটি কোথা থেকে বা কীভাবে সেখানে পৌঁছেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর পরই ভবনের প্রায় ৭০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জরুরি বিভাগের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভবনটির আগুন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ২৮ বার মস্কোর ড্রোন হামলার স্বীকার হয় ইউক্রেনের সীমান্তবর্তী দেশ রোমানিয়া। তবে এবারই প্রথমবারের মতো ঘটলো হতাহতের ঘটনা।

এরইমধ্যে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া সরকার। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

এএইচ