‘মক্কা-মদিনার সুরক্ষায় সহায়তা চাইলে পাশে থাকবে বাংলাদেশ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির | ছবি: এখন টিভি
0

মক্কা-মদিনাসহ পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, সৌদি আরব সহযোগিতা চাইলে তা দেয়া হবে।

আজ (শনিবার, ১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মসূচি থেকে কৌশলগত অংশীদারত্ব’ বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের অধীনে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষার যে বহুমাত্রিক অভিজ্ঞতা রয়েছে, তা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য ও পবিত্র স্থানগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা যৌক্তিক।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মক্কা ও মদিনা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় কোনো ধরনের আপস করবে না বাংলাদেশ। সৌদি আরব সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণ সহায়তা দেবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘সাহায্য বা অনুদাননির্ভরতা থেকে বের হয়ে উন্নত বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ বিনিয়োগে জোর দিচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন:

এসময় আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’

এসএস