ঈদের দিন মধ্যরাতেও ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। বর্জ্য সরিয়ে ফেলতে দেখা গেছে ধীরগতি।
ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে প্রায় ৩৪ হাজার টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর এ কাজে নিয়োজিত রয়েছে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী।
আরও পড়ুন:
এদিকে গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ১০ ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি।




