আজ (মঙ্গলবার, ২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৬৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। মোট মৃত্যু ৫৫৫ জন।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৭৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।





