সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে
সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে | ছবি: বাংলাদেশ সেনাবাহিনী
0

বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) এ দরবার অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে বলা হয়, দরবারে সেনাবাহিনী প্রধান সবাইকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন:

এসময় সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসএইচ