গতকাল (সোমবার, ২৫ মে) রাতে শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে ও আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজ (মঙ্গলবার, ১৬ মে) দুপুরে এক সংবাদসম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করে।
আরও পড়ুন:
পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে।
এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।




