দীর্ঘ দিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার দিন মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। বাবার মৃত্যুর পর বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো পোস্ট করেন মেসি। সেই পোস্টে মন্তব্য করে মেসির পাশে দাঁড়ান রোনালদো।
মেসির পোস্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইলো উষ্ণ আলিঙ্গন। অনেক শক্তি কামনা করছি, লিও।’
গত সপ্তাহে জীবনের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি হন মেসি। তার বাবা হোর্হে মেসি শনিবার (৮ আগস্ট) রোজারিওর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হে মেসির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন তার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করেছেন।





