হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরানি গণমাধ্যম

হরমুজ প্রণালিতে একটি মালবাহী ট্যাংকার
হরমুজ প্রণালিতে একটি মালবাহী ট্যাংকার | ছবি: সংগ্রহীত
0

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল ও গ্যাস ট্যাংকার চলাচল ব্যাহত হয়; যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না’ বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট এই গণমাধ্যমটি সকালজুড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। তবে চুক্তির খুঁটিনাটি বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

তাসনিম জানিয়েছে, প্রণালিটি এখনই আগের অবস্থায় ফিরবে না। তবে এর মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরিয়ে আনা হবে। অবশ্য সংবাদ সংস্থাটি আরও যোগ করেছে, ইরান ‘হরমুজ প্রণালির ওপর তার সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে জোর দিচ্ছে’।

প্রতিবেদনে বলা হয়, ইরানি বন্দরে জাহাজ প্রবেশ ও বের হওয়ার ওপর যুক্তরাষ্ট্রের যে নৌঅবরোধ রয়েছে, তা আগামী ৩০ দিনের মধ্যে ‘সম্পূর্ণরূপে প্রত্যাহার’ করতে হবে।

এএম