জিম্বাবুয়েতে বাংলাদেশ ক্রিকেট দলের সফরসূচি প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের একটি ছবি
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের একটি ছবি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ২৮ জুন দু’দলের মধ্যকার প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু দু’দলের মধ্যকার ক্রিকেটীয় লড়াই।

১৯ জুলাই বাংলাদেশের খেলাপ্রেমীদের জন্য এক অন্যরকম দিন। একদিকে নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল, অন্যদিকে একই দিনে জিম্বাবুয়ের বুলাওয়েতে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর ১৫ থেকে ১৯ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন:

সবশেষ ২০২২ সালের জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হেরেছিলো বাংলাদেশ। তবে এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। আর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ঘরের মাঠে ফিরছে জিম্বাবুয়েও।

এসএইচ