সালার সঙ্গে আক্রমণভাগে জুটি বাঁধবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ও আকতার আব্দুল্লাহরা। মাঝমাঠ সামলাবেন মোহানাদ লাশিন, নাবিল ইমাদরা। বিশ্বকাপে যাওয়ার আগে আগামী ২৮ মে কায়রোতে প্রস্তুতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে মিশর।
এরপরে ফিফার নিয়ম অনুযায়ী একজন কমিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে মিশর কোচ হোসাম হাসান। বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর। এর ৯ দিন পরে ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।





