আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সন্ধ্যায় ভোলা সদর আসনের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে প্রবেশের কথা বলছেন, তবে আমার মনে হয়, ২০২৪ সালের সেই ট্রমা ও অত্যাচার থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারেনি। সেক্ষেত্রে আমার মনে হয় না, বিষয়টি এখন বাস্তবসম্মত।’
আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রসঙ্গে পার্থ বলেন, ‘দলটিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’
আরও পড়ুন:
বিশেষ করে জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘জুলাইকে স্বীকার করতে হবে, এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে।’
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে পার্থ বলেন, ‘গত ১৭ বছরে দলটির তৈরি করা রাজনৈতিক বয়ান এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করেছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী অনেকেই রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার সঙ্গে যুক্ত ছিলো।’ ফলে শুধু নতুন বয়ান তৈরি করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিকভাবে ফিরে আসা কঠিন হবে বলে তিনি মনে করেন।





