ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানান, উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়েছে।
নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে। ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে।
আরও পড়ুন:
এছাড়া, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনি হলের পরিত্যক্ত টিনশেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ, র্যাব, ডিবি ও পিবিআই সমন্বিতভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ নির্দেশনা রয়েছে।





