আজ (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা গরুর হাটের ইজারাদার আবুল কাশেমকে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
আরও পড়ুন:
তিনি জানান, ক্রেতাদের অভিযোগ অনুযায়ী বটতলা গরুর হাটে সরকার নির্ধারিত হারে প্রতি গরু ৬০০ টাকা এবং ছাগল ৩০০ টাকা খাজনা নির্ধারিত থাকলেও অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছিলো। এছাড়া অনেক রশিদে টোলের পরিমাণ উল্লেখ করা হয়নি।
প্রদানকৃত রশিদ, সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ইজারাদার আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





