চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে ১ শিশুর মৃত্যু

শিশু
শিশু | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত (১) নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ মে) বিকালে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক মো. নোমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে থাকা অবস্থায় শিশুটি লিচু খাওয়ার সময় হঠাৎ গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিচি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আবু নোমান ওসমানী বলেন, ‘ওয়াসেনাতকে ঘরের ভেতরে রেখে কবুতরকে খাবার দিতে পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। এর মধ্যেই পাশে রাখা লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলে। পরে সেটি গলায় আটকে যায়।’

জেআর