সহযোগী সদস্য দেশ হওয়ায় ক্রিকেট কানাডার জন্য বড় ধাক্কা এটি। ২০২৪ অর্থবছরে বোর্ডের মোট আয় ৫ দশমিক ২৫৭ মিলিয়ন কানাডিয়ান ডলারের মধ্যে ৩ দশমিক ৬ মিলিয়ন ডলারই এসেছে আইসিসির কাছ থেকে, যা মোট আয়ের ৬৩ শতাংশ। যদিও কানাডা ক্রিকেট বোর্ডের পরিচালনায় ব্যর্থতার নির্দিষ্ট কারণ এখনও প্রকাশিত হয়নি।
আরও পড়ুন:
আইসিসির নীতিমালা ভঙ্গ, ক্রিকেট কানাডার পরিচালনা নিয়ে উদ্বেগ এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ রয়েছে। ক্রিকেট কানাডা সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরে ও বাইরে নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচটি নিয়েও তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট।





