ঐতিহাসিক টেস্ট জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় এবং ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের এক ঐতিহাসিক মুহূর্ত অর্জনের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, ‘মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক। বিশেষ করে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের এ গৌরবময় অর্জন খেলোয়াড়দের অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের ফসল। নাহিদ রানা’র ৫ উইকেটসহ বোলারদের ম্যাজিকাল পারফরম্যান্স এবং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের গর্বিত করেছে।’

আরও পড়ুন

বাংলাদেশ দলের এ জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফকে এ ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

জেআর