ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এমন একটি চুক্তির নিশ্চয়তা চাইছে, যা ভবিষ্যতে এ ধরনের সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাবে। তেহরান মনে করছে, এই নিশ্চয়তা পাওয়ার পরই কেবল হরমুজ প্রণালির নতুন বাস্তবতাসহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন:
এদিকে গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে ইরানের সশস্ত্র বাহিনী। এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন মেকানিজম বা সংস্থা গঠন করছে দেশটি। ইরানের দাবি, এই কৌশলগত নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে এবং এর নিয়ন্ত্রণ বজায় রাখার সম্পূর্ণ অধিকারও তাদের রয়েছে।





 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)