হাম ও হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

হাসপাতালে হাম আক্রান্ত শিশু
হাসপাতালে হাম আক্রান্ত শিশু | ছবি: সংগৃহীত
0

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১।

২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৬৫৬ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৮৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯।

ইএ