বিভাজন সৃষ্টিতে অর্থনৈতিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র—দাবি গালিবাফের

মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি এবং দেশটিকে ‘নতি স্বীকার’ করতে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, ওয়াশিংটনের এই কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গালিবাফ বলেছেন, ‘শত্রুরা অর্থনৈতিক চাপের ওপর খুব বেশি আশা করে আছে। এটি স্পষ্ট যে তারা আবারও ভুল তথ্যের ওপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ভুল সিদ্ধান্তের কারণে সবাইকেই ভুগতে হবে।’ গালিবাফ আরও জোর দিয়ে বলেন, ‘অর্থনৈতিক চাপ যতই হোক না কেন, স্বাধীনতার স্বার্থে ইরানের জনগণ তা সহ্য করে যাবে।’

এএম