আমেনা খাতুন বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দু’টি ছেলে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এর আগেও আমেনা বাড়ির কাউকে না বলে একাধিকবার বাড়ি থেকে বের হয়েছেন। সবশেষ গত ২৫ এপ্রিল আমেনা নিখোঁজ হয়।
আরও পড়ুন:
১১ দিন পর বুধবার বিকেলে এলাকাবাসী বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন আমেনার মরদেহ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বলেন, ‘আমেনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও তিনি একাধিকবার নিখোঁজ হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’





